মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

সরিয়ে দেয়া হলো আজমিরের বিতর্কিত দরগা প্রধানকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dewan jainul abedin khan ajmirআওয়ার ইসলাম : তিন তালাক ও গরুর গোস্ত নিয়ে ইসলাম বিতর্কিত মন্তব্যের জেরে সড়িয়ে দেয়া হলো ভারতের আজমির শরিফের দরগা প্রধান দেওয়ান জয়নুল আবেদিন খানকে। তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহ. এর ৮০৫তম বার্ষিক উরস চলাকালে ভারতের বিভিন্ন রাজ্যে গরুর মাংসের নিষেধাজ্ঞায় সমর্থন জানিয়েছিলেন। মুসলমানদের দূরে থাকারও পরামর্শ দিয়েছিলেন গরুর মাংস থেকে। শুধু তাই নয় তিনি বলেছিলেন তিন তালাক প্রথাকে কুরআন ও শরিয়া বিরোধী।

আজ বুধবার আজমির শরীফের প্রধান থেকে সরিয়ে দেয়া হয় জায়নুল আবেদিনকে। তাকে  ‘অ-মুসলিম’ আখ্যা দিয়ে প্রধানের পদ থেকে সরিয়ে দেন তাঁর ভাই সৈয়দ আলাউদ্দিন আলিমি। তিনি জানান, তাঁর সিদ্ধান্তে পাশে রয়েছে পরিবার।

জায়নুল আবেদিনের স্থলে জায়গায় আজমির শরীফের দেওয়ান নিযুক্ত হয়েছেন তাঁর ভাই আলাউদ্দিন। সংবাদমাধ্যমের কাছে তিনি  এ দাবি করেছেন। তবে আজমির শরীফ কমিটির পক্ষ থেকে এ বিষয়ে কোন কিছু জানানো হয়নি।

সূত্র : কলকাতা টুয়েন্টিফোর ডটকম

এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ