বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রাসুল সা. কে সামনে পেলে কী বলবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Rasul hubbআওয়ার ইসলাম : আলজেরিয়ার একটি যুবসংঘ একটি ব্যতিক্রমী উদ্যোগ নেয়। পথে-ঘাটে নানা বয়সী নারী-পুরুষের সামনে আবির্ভূত হয়ে তাকে প্রশ্ন করতে লাগে, 'আপনার সামনে যদি নবী (সা.) সহসা উপস্থিত হন আপনি কী করবেন?' আকেকজনের উত্তর একেক রকম।

প্রথমে এক তরুণীকে জিজ্ঞেস করা হয়। উত্তর দিতে গিয়ে তিনি বলেন, আমি প্রথমে দরুদ পড়ব। তারপর উম্মতের দুর্দশা তুলে ধরব। এ কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

তারপর দুই পুরুষের প্রথমজন বলেন, 'আমি তাঁর দু হাত ও পায়ে চুমু খাব। বলব, দেখুন আপনার উম্মত, যুবসমাজের কী অবস্থা।' এ কথা বলে তিনিও বাকরুদ্ধ হয়ে পড়েন।

দ্বিতীয় পুরুষ লোকটি বলেন, 'আমি তাঁর হাতে চুমো দেব। আর তাঁর কাছে শাফাআত প্রার্থনা করব। মুসলমানের জন্য, আরব-অনারব সব মুসলিমের জন্য।'

তারপর এক বৃদ্ধাকে প্রশ্ন করা হয়। তিনি কপাল ভাঁজ করে চিন্তিত গলায় বলেন, আমি তাঁর কাছে ক্লান্ত উম্মতের কথা তুলে ধরব। যুবসম্প্রদায়ের লক্ষ্যহীনতার কথা তুলে ধরে ইসলামের শৌর্যের যুগে ফিরে যাওয়ার আকুতি জানাব।'

এরপর দুজন যুবক, এক শিশু আর এক বৃদ্ধকে প্রশ্নটি করা হয়। শিশুটির গম্ভীর চেহারার অভিব্যক্তি বুঝিনি তার আঞ্চলিক ভাষার কারণে। বৃদ্ধটি বলেন, 'আমি আবেদন জানাব, তিনি যেন আল্লাহর কাছে আমার জন্য ইস্তেগফার করেন। আর তাঁকে আমি আমার যা আছে সব উৎসর্গ করে দেব।'

আলেম ও সাংবাদিক আলী হাসান তৈয়ব-এর ফেসবুক ওয়াল থেকে নেয়া।

-এআরকে

কিছু মানুষ ইসলামের বৈপ্লবিক স্পৃহাকে ভুল পথে পরিচালিত করছে 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ