মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

এবার মৌলভীবাজারে ২ আস্তানায় অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Police..মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি আলাদা স্থানে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। এর একটি বাড়ি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় আবু সাহা দাখিল মাদরাসার পাশের তিন তলা একটি বাড়ি। অপরটি সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার ফতেহপুর গ্রামে। শহর থেকে ১০ কিলোমিটার দূরের ওই বাড়িটি লন্ডন প্রাবাসী সাইফুলের বাড়ি। সেখানে জঙ্গিরা একের পর এক গ্রেনেড ছুড়ে মারছে।

মৌলভীবাজার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। মৌলভীবাজার পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন দুটি, আস্তানাতেই জঙ্গিরা অবস্থান নিয়েছে। পুলিশ রাত থেকেই আস্তানা দুটি ঘেরাও করে রাখে। ভোররাতের দিকে অভিযান শুরু করলে জঙ্গিরা গুলি করতে থাকে। একের পর এক গ্রেনেড ছুঁড়েও মারে তারা। রাশেদুল বলেন, রাত থেকে কৌশলে আমরা এলাকাবাসীকে সরিয়ে নিতে পেরেছি। এখন জঙ্গিদের কব্জা করার সকল চেষ্টা চলছে।

জানা গেছে, ফতেহপুর গ্রামের ওই বাড়িটি গত রাত ১টা থেকে ঘেরাও করে পুলিশ। এরপর আজ সকাল ৭টা ১০ মিনিটের সময় মৌলভীবাজারের এসপির নেতৃত্বে পুলিশ বাড়িটির ভেতরে প্রবেশ করতে গেলে ভেতর থেকে বোমা ছুড়ে মারে জঙ্গিরা। জবাবে পুলিশ গুলি করলে জঙ্গিরাও পাল্টা গুলি করে। বড়হাটের বাড়িটিও পুলিশ ঘিরে রেখেছে। বাড়ি দুটিতে অভিযান চালানোর জন্য র‌্যাবকে খবর দেওয়া হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ