বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার  গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

৪০ মরণাপন্ন শিশুকে দত্তক নিয়ে আলোচনায় যে মুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

muhammad_bajekমরণাপন্ন ৪০ জন শিশুকে দত্তক নিয়ে তুমুল আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের এক মুসলিম। তার এই দত্তক মিশন এখনো অব্যহত রয়েছে।

কোনও শিশু মারণরোগে আক্রান্ত হলে গোটা পরিবারেই যেন বিষাদের ছায়া নামে। অথচ যেচে সে বিষাদকেই কাছে ডেকে নেন তিনি। মহৎ এ ব্যক্তির নাম মুহাম্মদ বাজেক। শুধু মরণাপন্ন বাচ্চাদেরই দত্তক নেন তিনি। বিশ্বে এমন নজির আর নেই।

সাতের দশকে লিবিয়া থেকে মার্কিন মুলুকে চলে যান তিনি। তারপর থেকে বিগত কয়েক দশক ধরে এ কাজ করে চলেছেন তিনি। কোনও স্বেচ্ছাসেবী সংস্থার প্ররোচনা নয়। একেবারে ব্যক্তিগত উদ্যোগেই এ কাজ করে চলেন তিনি। যে শিশু মারণরোগে আক্রান্ত হয়ে মরণাপন্ন, অসহায় তাকেই আশ্রয় দেন তিনি।

সন্তান দত্তক নেওয়া তো চাট্টিখানি কথা নয়। তার উপর আবার মরণাপন্ন রোগীকে পালন করা। কিন্তু এ কঠিন কাজটিই করতে ভালবাসেন মুহাম্মদ বাজেক। এতদিনে প্রায় ৪০টি বাচ্চাকে দত্তক নিয়েছেন তিনি। তার মধ্যে ১০টি বাচ্চা অসুখে প্রাণ হারিয়েছে। সে কষ্ট তিনিও পেয়েছেন। কিন্তু এ কাজ থেকে বিরত হননি।

যে সময় মার্কিন মুলুকে মুসলিম বিদ্বেষ চরমে উঠছে, সে সময় এক অনন্য নজির গড়ে চলেছেন এই ব্যক্তি। তবে এ জন্য তিনি কোনও হাততালি-প্রশংসা পেতে চান না। শুধু মনের ডাকেই এ কাজ করে চলেছেন তিনি।

https://www.youtube.com/watch?time_continue=49&v=6ftZsQVBkX8


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ