শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

নামাজ পড়া হলো না ফজলুল হকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shariatpur_logভোররাতে আজানের ডাকে উঠে নামাজের জন্য মসজিদে যাচ্ছিলেন ফজলুল হক সরদার। কিন্তু পথেই দুর্ঘটনার শিকার হলেন। পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে গে।

হৃদয়বিদারক ঘটনাটি শরীয়তপুর সদর উপজেলার। আজ ভোররাতে ফজলুল হক সরদার (৪৮) নামাজে যাওয়ার পথে নিহত হন। এ ঘটনায় ট্রাকচালকসহ আরো দুজন আহত হয়েছেন।

ফজলুল হক সরদার সদরের ঋষিপাড়া এলাকার বাসিন্দা।

আহত দুজন হলেন ট্রাকচালক ইয়াসিন আলী মুন্না (৩৮) ও চালকের সহকারী বনিয়াম খান (১৮)। তাঁদের পুলিশের হেফাজতে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে যশোরের নওয়াপাড়া থেকে চালবোঝাই একটি ট্রাক শরীয়তপুরের পালং বাজারে যাচ্ছিল। পথে জেলা সদরের ঋষিপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি প্রথমে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। সেখান থেকে বন্ধ থাকা একটি দোকানের শার্টারে গিয়ে আছড়ে পড়ে ট্রাক। এ সময় ওই এলাকার ফজলুল হক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। ওই সময় তিনি ফজরের নামাজ পড়তে ঘর থেকে বেরিয়েছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভেতরে আটকে পড়া চালক ও সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন ট্রাকচালক ইয়াসিন আলী মুন্না বলেন, তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তাই এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে চাইলে পালং মডেল থানার উপপরিদর্শক (এসআই) সবুর আলী মিয়া বলেন, চালক ও সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ