শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

এবার মসজিদের ছাদে বিজেপির পতাকা লাগানোর চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mosjid_flag2এবার ভারতের উত্তরপ্রদেশের একটি মসজিদে জোরপূর্বক বিজেপির পতাকা টানানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে চলছে দুই পক্ষের লড়াই। খবর টিপিএন বাংলা

জানা যায়, বিধানসভা ভোটে বিজেপির একটি বিজয় মিছিল বের করা হয় জাহাঙ্গিরবাদ ব্লকের ছাচরিয়া গ্রামে। মিছিলের লোকজন এক পর্যায়ে জোরপূর্বক স্থানীয় মসজিদের ছাদে বিজেপির পতাকা লাগাতে যায়। কিছু মুসুল্লি বাধা দিতে চাইলেই শুরু হয় বাকবিতন্ডা।

শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে সমস্যাটি তখনকার মতো নিস্পত্তি ঘটে। কিন্তু এলাকাবাসী এখনো সন্ত্রস্ত কারণ ওরা চলে যাওয়ার সময় রীতিমতো শাসিয়ে গেছে অস্ত্র-শস্ত্র নিয়ে সদলবলে পুনরায় আসবে বলে।

জাহাঙ্গীরবাদের এক উচ্চ পুলিশ আধিকারিক শ্যাম বীর  সিং বলেন, “আমাদের কাছে অভিযোগ পত্র জমা পড়েছে। মসজিদের চারিপাশে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। কারোরই এলাকার শান্তি বিঘ্ন করার অধিকার নেই। আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দিয়েছি।”

যদিও বিজেপির অঞ্চল সভাপতি হিমাংশু মিত্তাল এই পুরো ঘটনার সঙ্গে তাদের দলের লোকজনের ভূমিকা পুরোপুরি অস্বীকার করেন। তিনি বলেন এর পেছনে কিছু সমাজবিরোধী যুক্ত আছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ