সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

মসুল ত্যাগ করেছেন আইএস প্রধান বাগদাদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

baghdadiইরাকে নিজেদের পরাজয় 'স্বীকার' করার পর এবার মসুল ত্যাগ করেছেন আইএস প্রধান আবু বকর আল বাগদাদি। আইএসের অন্যান্য নেতা ও অনুসারীর কাছে যুদ্ধের দায়ভার ছেড়ে দিয়ে তিনি মসুল ত্যাগ করেছেন বলে জানিয়েছে রয়টার্স।

এ ব্যপারে মার্কিন ও ইরাকি গোয়েন্দা সূত্রগুলো বলছে, গণমাধ্যমে তার অনুপস্থিতি ও মসুলের পতনই বলে দিচ্ছে যে, তিনি মসুল যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছেন। শত্রুপক্ষের টার্গেটের শিকার হতে পারেন এই আশঙ্কায় তিনি অনবরত জায়গা পরিবর্তন করছেন।

এদিকে মার্কিন ও ইরাকি কর্মকর্তারা মনে করেন, জান বাঁচাতে আইএস নেতা এখন মরুভূমির কোথাও লুকিয়ে রয়েছেন। তবে স্বঘোষিত খলিফা ঠিক কোথায় আছেন তা নিশ্চিত করে বলা অসম্ভব।

গত সপ্তাহে এক বিবৃতিতে বাগদাদি ইরাকে নিজেদের পরাজয় 'স্বীকার' করে তিনি অ-আরব যোদ্ধাদের নিজ দেশে ফিরে যাওয়ার অথবা নিজেদের বোমায় উড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। ইরাকি টেলিভিশন নেটওয়ার্ক আলসুমারিয়ার বরাত দিয়ে এ খবর জানায় সংবাদমাধ্যম আল-আরাবিয়া।

আরএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ