শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

বাসে তল্লাশির সময় পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bus_sarak_dharmaghatকুমিল্লার চান্দিনায় বাসে তল্লাশির সময় পুলিশের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এতে পুলিশের গুলিতে দুই হামলাকারী আহত হয়েছেন।

তারা হলেন- জসিম ও হাসান। তাদের বয়স ২২ থেকে ২৫ বছর।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে চান্দিনার কুটুম্বপুর এলাকায় এই ঘটনা ঘটে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস কুটুম্বপুর এলাকায় এলে হাইওয়ে পুলিশের একটি টিম বাসটি থামিয়ে তল্লাশি চালায়।

এসময় জসিম ও হাসান বাসটি থেকে দ্রুত নামার চেষ্টা করে। পুলিশ তাদেরকে নেমে যাওয়া নিয়ে বাধা ও প্রশ্ন করলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দ্রুত দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাদেরকে গুলি করে।

পরে আহতাবস্থায় উদ্ধার করে তাদেরকে চান্দিনা হাসাপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে।

পুলিশের ধারণা, হামলাকারীরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন নিউ জেএমবির সদস্য।

জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ