মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

মেয়র বুলবুলের সপদে বহাল হতে বাধা নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Bulbulআওয়ার ইসলাম : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে রায় দিয়েছেন উচ্চ আদালতের আপিল বিভাগ। স্থানীয় সরকার বিভাগের আদেশ অবৈধ বলে হাইকোর্টের দেয়া রায় বহাল রাখা হয়েছে।

 রোববার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এ আদেশ দেন। এর ফলে মেয়র পদ ফিরে ফেতে বুলবুলের আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী আমিনুল হক হেলাল।

তিনি যুগান্তরকে বলেন, এ রায়ের ফলে সরকার বুলবুলকে তার পদ ও মর্যাদা ফিরিয়ে দেবেন এটাই আশা করি।

আদালতে বুলবুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও এ এফ হাসান আরিফ। সঙ্গে ছিলেন আইনজীবী আমিনুল হক হেলাল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রায়ের প্রতিক্রিয়ায় বুলবুল যুগান্তরকে জানান, এ রায়ের ফলে মেয়র পদে ফিরতে তার সকল আইনি বাধার অবসান হল। এখন তিনি মেয়রের  দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল ১ লাখ ৩১ হাজার ৫৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।

শপথ নেয়ার  পর মাত্র ১৪ মাস দায়িত্বে ছিলেন বুলবুল। সরকার বিরোধী আন্দোলনে পুলিশের দায়ের করা পুলিশ হত্যা, বিস্ফোরক ও নাশকতার অন্ততঃ ১৭টি মামলার আসামি হয়ে দীর্ঘদিন কারাবন্দি ছিলেন তিনি। বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছাড়াও রাজশাহী নগর বিএনপির সভাপতি হয়েছেন বুলবুল।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ