শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

মাওলানা আবুল হাশেম রহ. স্মরণে ইসালে সওয়াব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

isale_sawabকুমিল্লা জেলার প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আবুল হাশেম রহ.-এর স্মরণে বার্ষিক ইসালে সওয়াব মাহফিল আলহাজ্ব হযরত মাওলানা আয়াজ আহমেদ জুবাইরী সিদ্দীকী, পীর সাহেব জৈনপুরীর সভাপতিত্বে এবং হযরত মাওলানা ছফিউল্লাহ হাশেমীর পরিচালনায় আগামী ০৩ মার্চ, ২০১৭ রোজ শুক্রবার মরহুমের নিজ বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া গ্রামে রাত ব্যাপী অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে তাশরিফ আনবেন পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা আবদুল হালিম, পীর সাহেব ধামতি দরবার শরীফ, কুমিল্লা।

বিশেষ অতিথি হিসেবে বয়ান করবেন আলহাজ্ব হযরত মাওলানা মোশতাক ফয়েজী, পীর সাহেব নাগাইশ দরবার শরীফ, আলহাজ্ব হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী, পীর সাহেব বানিয়াপাড়া দরবার শরীফ, আলহাজ্ব হযরত মাওলানা আ. ন. ম মাঈন উদ্দিন সিরাজী, আলহাজ্ব হযরত মাওলানা আবু নছর আশরাফী, আলহাজ্ব হযরত মাওলানা আবদুল মান্নান, আলহাজ্ব হযরত মাওলানা ছফিউল্লাহ, আলহাজ্ব হযরত মাওলানা আনিছুর রহমান আশরাফী প্রমূখ পীর-মাশায়েখ ও আলেমে দ্বীন।

মাহফিলে সর্বস্তরের জনগণকে শরীক হওয়ার জন্য মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে মাওলানা রুহুল আমিন হাশেমী অনুরোধ জানিয়েছেন।

আরএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ