শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জেদ্দা বিশ্ববিদ্যালয়ে ‘হিদায়াথন’ সেশনে শায়খ সুদাইস যাত্রাবাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার ট্রান্সফার অব প্রপার্টি বিল নিয়ে মুফতি মিযানুর রহমান সাঈদের পর্যবেক্ষণ ভারতে শতবর্ষী আরেক মসজিদের অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়ার পাঁয়তারা রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার ইসলামী আন্দোলনের মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার শুরা অধিবেশন সম্পন্ন বাংলাদেশ খেলাফত মজলিস দুর্গাপুর উপজেলা শাখার নতুন অফিস উদ্বোধন জুমার দিনের বিশেষ ৪ আমল কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল তিন শতাধিক বাড়ি; পদদলিতে নিহত ২৪ ‘বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি, ফেরাতে চেষ্টা করছে সরকার’ 

মিসরে সন্ত্রাসের বিরুদ্ধে মুসলিম-খ্রিস্টান যৌথ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mishorআওয়ার ইসলাম : গতকাল মিসরের রাজধানী কায়রোতে সন্ত্রাসের বিরুদ্ধে দুদিনব্যাপী মুসলিম-খ্রিস্টান  যৌথ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে উভয় সম্প্রদায়ের শীর্ষস্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছে।

‘স্বাধীনতা ও নাগরিকত্ব’ শীর্ষক সম্মেলনের আয়োজক মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়। মিসরীয় সমাজে ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্প্রতি মিসরের সিনাই উপত্যকায় কপ্ট্রিক খ্রিস্টানদের উপর দায়েস কর্তৃক আক্রমণের ঘটনা ঘটেছে।

অনুষ্ঠানে কথা বলেছেন, আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড ইমাম শায়েখ আহমেদ মুহাম্মদ আত-তাইয়্যিব। তিনি বলেন, ‘ধর্মের উপর থেকে সন্ত্রাসের তকমা সরাতে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে না। যদি সমকালীন বর্বর চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা যায়।’

তিনি আরও বলেন, ‘ধর্মীয় নেতৃবৃন্দের মাঝে দীর্ঘ অবিশ্বাসকে কখনোই সঠিকভাবে বিচার-বিশ্লেষণ করে দেখা হয় নি। ধর্মপ্রবক্তার নিকট অগ্রাধিকার পেতো মানুষের শান্তি ও নিরাপত্তা। তারা কখনোই সন্ত্রাসবাদে উৎসাহ দেন নি।

সূত্র : আরব নিউজ

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ