বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের

নেতানিয়াহুকে আকাশসীমা ব্যবহারে অনুমতি দেয় নি ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

israli pm

আওয়ার ইসলাম : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইন্দোনেশিয়ার আকাশসীমা ব্যবহার করতে দেয় নি জার্কাতা সরকার। নেতানিয়াহু সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ায় যাচ্ছিলেন কিন্তু ইন্দোনেশিয়ার সরকার নেতানিয়াহুকে বহনকারী বিমানের জন্য কোনোভাবেই দেশটির আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয় নি।

ইন্দোনেশিয়া সরকারের এ অনড় অবস্থানের কারণে নেতানিয়াহুকে বহনকারী বিমান আরো প্রায় তিন ঘণ্টার বাড়তি পথ পেরিয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছায়। সিঙ্গাপুর থেকে সরাসরি অস্ট্রেলিয়ায় যেতে আট ঘণ্টা মতো সময় লাগে। কিন্তু ইন্দোনেশিয়া তার আকাশসীমা ব্যবহার করতে না দেয়ায় নেতানিয়াহুকে আরো প্রায় তিন ঘণ্টা সময় আকাশে থাকতে হয়। ইতিহাসে এই প্রথম ইসরাইলের কোনো প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া সফরে গেলেন।

দেশ ইন্দোনেশিয়া ফিলিস্তিনি ইস্যুকে মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত স্পর্শকাতর ইস্যু হিসেবেই দেখে এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য সংগ্রামের প্রতি সমর্থন দেয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ