শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকায় দেওবন্দের আল্লামা মুজিবুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
দেওবন্দ থেকে

mujibullahমাদারে ইলমি দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, শায়খুল মা'কুলাত হজরত আল্লামা মুজিবুল্লাহ কাসেমি সাহেব (হাফিযাহুল্লাহ) ৮দিনের সফরে বাংলাদেশে এসেছেন৷ রোববার ভারতীয় সময় বেলা ১টা ৪০ মিনিটে নয়া দিল্লি থেকে ইন্ডায়ান এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে হজরতের অবতরণ করেন তিনি।

এদিকে বাংলাদেশে হজরতের মেজবান মুফতি হেমায়েত উল্লাহ কাসেমি জানিয়েছেন, 'আল্লামা মুজিবুল্লাহ সাহেব রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে বেশ ক'টি বড় মাদরাসার দীনি প্রোগ্রামে অংশ গ্রহণ করবেন৷ পরে তিনি আগামী ২৪ ফেব্রুয়ারি, ইসলামী আন্দোলন বাংলাদেশে'র আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম সাহেবের আমন্ত্রণে বিদেশি মেহমান হিসেবে চরমোনাইর আগামী ফাল্গুনের মাহফিলে অংশ গ্রহণ করবেন৷'

দেওবন্দে হজরতের শাগরেদ মুহাম্মদ আবদুল হাই সূত্রে জানা গেছে, হজরত চরমোনাই মাদরাসার ৩ দিনব্যাপী মাহফিলে উলামা, তলাবা ও আওয়ামদের পৃথক পৃথক বয়ান পেশ করবেন৷ মাহফিল শেষে আগামী ২৮ ফেব্রুয়ারি হদরত দেওবন্দের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন৷

আরআর

rokon_book2


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ