শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত

নরসিংদীতে নিখোজের ৯ ঘন্টা পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

lasউমায়ের আহমাদ: নরসিংদীতে নিখোঁজের নয় ঘণ্টা পর এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবির হোসেন (৭) লিবিয়া প্রবাসী খুলনার চিতলমারি উপজেলার মুহিত হোসেনের ছেলে। শহরের পশ্চিম কান্দাপাড়ার একটি বাড়িতে মা আছমা বেগমের সঙ্গে ভাড়া থাকতো সে।

নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দীন জানান, ওই এলাকার আব্দুর রহমান সরকারের বাড়ি থেকে সোমবার রাত সাড়ে ১১টার দিকে আবিরের লাশ উদ্ধার করা হয়। আবির স্থানীয় রাঙ্গামাটিয়া কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল বলে জানান তিনি।

আবিরের মা আছমা বেগম জানায়, সোমবার বেলা ৩টার দিকে বাসার পাশের একটি মাঠে খেলতে যায় আবির। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখঁজি করা হয়। “এ বিষয়ে থানায় মৌখিক অভিযোগ করে বাড়ি ফেরার পথে আবিরের লাশ পড়ে থাকার খবর দেন স্থানীয়রা।”

পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি। আবিরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে বলে হাসপাতালের চিকিৎসক শামীম আহমেদ জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ