শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ভবনই গাছ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারা পৃথিবীতে যখন বনাঞ্চল উজাড় করে বসতির জন্য উঁচু দালান কোঠা নির্মাণ করা হচ্ছে। ফলে দিন দিন হারিয়ে যাচ্ছে সবুজ, ফিরে আসছে রুক্ষ কংক্রিট কঠিন ভবিষ্যৎ। প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের ভয়াবহ হুমকির মুখে দাড়িয়ে আছে বিপন্ন মানুষ।

এমন সময়ে ঠিক এর বিপরীত ভাবনার নতুন উদ্ভাবন নিয়ে আসছে চীন। দেশটির পূর্ব উপকূলবর্তী শহর নানজিংয়ে এবার নির্মিত হতে যাচ্ছে এমন দুটি ভবন, যেখানে ভবনের প্রতি ধাপে ধাপে রোপণ করা হবে গাছপালা। ৩৫০ ফুটেরও বেশি উচ্চতার এক একটি ভবনে থাকবে প্রায় ৩ হাজার সবুজ বৃক্ষ। আর এতে করে সেখানে বসবাসকারী মানুষের প্রয়োজনীয় অক্সিজেন চাহিদা মিটবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

ভবনগুলোর নকশায় দেখা যায়, বাইরে গাছপালা বেষ্টিত থাকলেও ভবনের ভেতরে শপিং কমপ্লেক্স, হোটেলের পাশাপাশি বাচ্চাদের স্কুলও থাকবে। এই কাজে নিয়োজিত কর্মকর্তারা জানান, ইতোমধ্যে ভবনগুলির নকশা প্রণয়ন করা হয়েছে। ২০১৮ সালের প্রারম্ভেই এগুলো তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ