সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

মুসলিম অভিবাসী ঠেকাতে নতুন নির্বাহী আদেশ জারি করবে ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

journalism_cors4আওয়ার ইলসাম : আদালতের রায়ে বার বার পরাজিত হয়ে এবার নতুন কৌশলের কথা ভাবছেন যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুসলিম অভিবাসীদের প্রবেশ ঠেকাতে নতুন নির্বাহী আদেশ প্রদানের কথা ভাবছেন তিনি।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বলছে যে, মুসলিম সাতটি দেশের নাগরিকদের প্রবেশে ডোনাল্ড ট্রাম্পের দেয়া নিষেধাজ্ঞা পুনর্বহাল করার আবেদন নিয়ে মি. ট্রাম্প হয়তো আর সুপ্রিম কোর্টে না-ও যেতে পারেন।

সাংবাদিকদের আভাস দিয়েছেন যে, সুপ্রিম কোর্টে যাবার বদলে তিনি বরং অভিবাসীদের জন্য নতুন করে আরেকটি 'নির্বাহী আদেশ জারি' করবেন।

ফ্লোরিডাতে যাবার সময় সাংবাদিকদের সাথে আলাপকালে মুসলিম অভিবাসীদের ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টিকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'আমরা এই লড়াইয়ে জিতবো। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, সময়টা একটু বেশি লাগছে।

তিনি আরো বলেছেন, 'একেবারে নতুন করে আরেকটা আদেশ জারি করা থেকে শুরু করে আমাদের সামনে আরো অনেক পথই খোলা আছে।'

নতুন আদেশ সম্পর্কে কিছু স্পষ্ট করে না বললেও মি: ট্রাম্প এক ধরনের আভাস দিয়ে বলেছেন 'এটা খুব সামান্যই পরিবর্তিত হবে'।

ইরান, ইরাক, সিরিয়াসহ মুসলিম সাতটি দেশের নাগরিকদের সাময়িকভাবে ভিসা দেওয়া বন্ধ রেখে সেসব দেশের নাগরিক ও অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছিলেন মি: ট্রাম্প।

পরে সিয়াটেল-এর আদালতের আদেশে স্থগিত হয়ে যায় মি. ট্রাম্পের এই নিষেধাজ্ঞা।

আর আদালতের রুলিংয়ের বিরুদ্ধে হোয়াইট হাউজের আপিল আবেদনও বৃহস্পতিবার খারিজ হয়ে যায়।

এই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তির জন্য মি: ট্রাম্পের সামনে সুপ্রিম কোর্টে যাবার পথ খোলা ছিল।

কিন্তু মার্কিন গণমাধ্যম এই আভাস দিচ্ছে যে- মি: ট্রাম্প সুপ্রিম কোর্টে না গিয়ে অভিবাসীদের জন্য নতুন এক নির্বাহী আদেশ জারি করতে পারেন।

সূত্র : বিবিসি বাংলা

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ