বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প

আইফেল টাওয়ার বাঁচাতে কাঁচের দেয়াল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aifel towerআওয়ার ইসলাম : ফ্রান্সে সন্ত্রাসী আক্রমণের ঘটনা ঘটছে বার বার। তাই রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনগণের সুরক্ষায় চিন্তিত সরকার। সন্ত্রাসী আক্রমণের ঝুঁকিতে রয়েছে ফ্রান্সের অন্যতম আকর্ষণ আইফেল টাওয়ার। তাই সন্ত্রাসী হামলা প্রতিরোধে বুলেটপ্রুফ কাঁচে ঢেকে দেয়া হবে আইফেল টাওয়ারকে। ২ দশমিক ৫ মিটার উঁচু কাচের প্রাচীর টাওয়ারের বেস রক্ষা করবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

কাঁচ দিয়ে আইফেল টাওয়ার ঢাকতে প্রায় ২০ মিলিয়ন ডলার খরচ হবে। এ বছরের শেষের দিকেই উত্তর এবং দক্ষিণ দিকের কাঁচের প্রাচীর নির্মাণ করা হবে।

বিশ্বের অন্যতম আইকনিক এই স্থাপনার নিরাপত্তায় এরই মধ্যে বসানো হয়েছে ধাতব সুরক্ষা প্রাচীর। গত বছর অনুষ্ঠিত ইউরোপের সবচেয়ে বড় ফুটবল আসর ইউরোকাপ উপলক্ষে অস্থায়ীভাবে এটি স্থাপন করা হয়েছিল।

তবে টাওয়ারকে পুরোপুরি স্থায়ীভাবে সুরক্ষিত করতেই কাঁচ দিয়ে এর গোড়ার দিকটি ঘিরে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

শহরের ডেপুটি মেয়র জিন ফ্রানছয়েস মার্টিন্স এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘প্যারিসে উচ্চ মাত্রার সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। আইফেল টাওয়ারসহ বেশ কিছু স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।’

-এআরকে

journalism_cors4-768x409


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ