সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

গৃহকর্মী অধিকার রক্ষায় কাতারে আইন পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

grihokormiআওয়ার ইসলাম : সুরক্ষায় নতুন একটি খসড়া আইনের অনুমোদন দিয়েছে কাতারের মন্ত্রিসভা। ফলে দেশটির হাজার হাজার গৃহকর্মী বৈধ সুরক্ষা পাবেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব নিউজে বলা হয়েছে, কাতারে প্রথমবারের মতো নারী গৃহকর্মীদের বৈধ সুরক্ষা দিতে একটি খসড়া শ্রম আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

কাতার নিউজ অ্যাজেন্সি (কিউএনএ) বলছে, নতুন এই আইনে নারী গৃহকর্মী, চালক, মালি সপ্তাহে কত ঘণ্টা কাজ করবেন তা নির্ধারণ করে দেয়া হয়েছে। এছাড়া গৃহকর্মীদের বার্ষিক ছুটি ও মজুরিও নতুন এ আইনে নির্ধারণ করা হয়েছে।

বুধবার মন্ত্রিসভায় গৃহকর্মীদের সুরক্ষায় খসড়া আইন অনুমোদন পেয়েছে। আইনে মালিক ও গৃহকর্মীদের দায়িত্ব, অধিকার ও তারা কোন ধরনের সম্পর্ক রক্ষা করবেন তা নির্দিষ্ট করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে গৃহকর্মী নির্যাতেনের অভিযোগ করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো শারীরিক নিপীড়ন, যৌন-নির্যাতন, জোরপূর্বক ও কঠোর শ্রম শোষণের শিকার হচ্ছেন কাতারের গৃহকর্মীরা।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ