সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

মুসলিম দেশের ভিসা বাতিলের খবর অস্বীকার করলো কুয়েত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

456

আওয়ার ইসলাম : পাঁচ মুসলিম দেশের ভিসা বাতিলের খবরের সত্যতা অস্বীকার করেছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েত সরকার এ অভিযোগ স্পষ্ট ভাষায় অস্বীকার করছে। উল্লিখিত পাঁচ মুসলিম দেশের বহু নাগরিক কুয়েতে দীর্ঘদিন শান্তি ও অধিকারের সঙ্গে বসবাস করছে এবং তাদের জন্য সুযোগ অব্যাহত থাকবে।

কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী সামি আল হামাদ বলেন, কুয়েত মনে করে ভিসা প্রদান সার্বভৌমত্বের সঙ্গে সংশ্লিষ্ট। এর সাথে সন্ত্রাস, বিশৃংখলা, জাতীয়তা ও ধর্মবিশ্বাসের কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, গত সপ্তাহে আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত হয়, কুয়েত সরকার পাঁচ মুসলিম দেশের ভিসা প্রদান করবে না। দেশগুলো হলো, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান ও সিরিয়া।

সূত্র : মিডলইস্ট মনিটর

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ