সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ফিলিপাইনে ভয়াবহ আগুনে গৃহহীন ১৫ হাজার মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1474517001_fire-dream1প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিলিপাইনের রাজধানী ম্যানিলা বন্দরের পাশের একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৫ হাজার মানুষ সহায় সম্বলহীন হয়ে পড়েছে।

ফায়ার সার্ভিস বিভাগ কর্মকর্তারা জানান, বুধবারের এ অগ্নিকাণ্ডে সরু গলি সংলগ্ন চক্রবৃদ্ধিহারে বেড়ে ওঠা ছোট ছোট প্রায় ১ হাজার ঘরবাড়ি পুড়ে গেছে।

তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির ফায়ার সার্ভিস কর্মকর্তা এডিলবের্থো ক্রুজ জানিয়েছেন, ভয়াবহ এ আগুন থেকে আহত ৭ জনকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় অধিবাসীরা তাদের উদ্ধারকৃত জিনিসপত্র নিয়ে খোলা আকাশের নিচে রাস্তায় অবস্থান নিয়েছে।

ম্যানিলার এক সমাজকর্মী রোজিনা জেন জানান, ‘ইতোমধ্যে ৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং প্রায় ৩ হাজার গৃহহীন মানুষকে খাবার ও পানীয় দেয়া হয়েছে।’  বিবিসি

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ