বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

চাঁদপুরে ছাত্রদের পিঠে চড়ার ঘটনায় মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

chandpurআওয়ার ইসলাম: চাঁদপুরের হাইমচর উপজেলায় জুতা পায়ে শিক্ষার্থীদের পিঠে চড়া উপজেলা চেয়ারম্যানের নামে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মামলায়  হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেনসহ ৫ জনকে আসামি করা হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে কাদির গাজী নামের এক অভিভাবক বাদী হয়ে হাইমচর থানায় মামলাটি দায়ের করেন।

হাইমচর থানার ওসি সৈয়দ মাহাবুবুর রহমান জানান, মামলাটি আমলে নিয়ে তদন্ত করা করা হচ্ছে।

তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান ছাড়াও মামলায় স্কুলের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, শিক্ষাপ্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হুমায়ূন পাটোয়ারী, ব্যবস্থাপনা কমিটির সদস্য মনসুর আহমেদ ও এমএ বাশারকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার উপজেলার নীলকোমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পিঠকে সেতু বানিয়ে তার ওপর দিয়ে জুতা পায়ে হেঁটে যান প্রধান অতিথি উপজেলার চেয়ারম্যান নূর হোসেন।

বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চেয়ারম্যানের পক্ষেই অবস্থান নিয়ে কথা বলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ