সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

দেবীর সামনে নিজের গলা কাটলেন যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

debiদেবীকে খুশি করতে নিজের প্রাণটাই দিয়ে দিলেন ৩০ বছরের যুবক। ঘটনা ভারতের ঝাড়খণ্ডে। দেবীর সামনে গলা কেটে নিজের বলি দিলেন সঞ্জয় নাট নামে বিহারের বক্সার জেলার ওই বাসিন্দা৷ মঙ্গলবার সকাল ছটা নাগাদ ঝাড়খণ্ডের বিখ্যাত ছিন্নমস্তা মন্দিরে নিজের প্রাণ নেন তিনি৷

মন্দির কমিটির সদস্য শুভাশিস পান্ডা জানিয়েছেন, এদিন ভোররাতেই মন্দিরে এসে পৌঁছেছিলেন সঞ্জয়৷ বেশ কিছুক্ষণ ধরে ছিন্নমস্তার পূজা-অর্চনা করেন তিনি৷ তারপর মন্দির প্রাঙ্গনে সেই স্থানে যান যেখানে সাধারণত পশু বলি দেওয়া হত৷ সেখানে গিয়ে আচমকা ছুরি বের করে নিজের গলা কেটে দেন৷ ঘটনার পরই দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়৷ বেশ কিছুক্ষণ ধরে শুদ্ধিকরণ প্রক্রিয়া চলে৷ পরে আবার সাধারণ দর্শনার্থীদের উদ্দেশ্যে খুলে দেওয়া হয় মন্দির৷

তদন্তের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক অতীম কুমার জানিয়েছেন, সঞ্জয়ের বাবা বিহার পুলিশের হাবিলদার হিসেবে কাজ করেন৷ তাকে খবর দেওয়া হয়েছে৷ মৃতদেহ নেওয়ার জন্য রওনা দিয়েছে পরিবার৷ প্রাথমিক তদন্তের পরই মৃতদেহ তুলে দেওয়া হবে তাদের হাতে৷

পরিবার সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই দেবী ছিন্নমস্তার ভক্ত সঞ্জয়৷ বেশ কিছুদিন ধরেই নিজের আরাধ্যর সঙ্গে মিলনের কথা শোনা যাচ্ছিল তার মুখে৷

সূত্র: সংবাদ প্রতিদিন

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ