সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানালেন কানাডার প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trudoআওয়ার ইসলাম : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কুইবেক মসজিদে আক্রমণকে সন্ত্রাসী আক্রমণ অবিহিত করে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
রোবরার রাতে কুইবেক ইসলামিক কালচারাল সেন্টার পরিচালিত একটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৬ জন নিহত হন। এ হামলার প্রতিবাদে এক বিবৃতিতে তিনি বলেন, 'মুসলমানদের ওপর এই সন্ত্রাসী হামলার নিন্দা জানাই।'

তিনি আরও বলেন, ' কানাডার মুসলমানেরা আমাদের জাতিগত কাঠামোর খুবই গুরুত্বপূর্ণ অংশ। আমাদের সমাজ, শহর ও দেশে এরকম কাণ্ডজ্ঞানহীন ঘটনার কোন স্থান নেই।'

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে এক নির্বাহী আদেশে দেশটির দরজা শরণার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণ করেন। একই সঙ্গে মুসলিমপ্রধান সাতটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা দেন। তারই পরিপ্রেক্ষিতে রোববার এক ঘোষণায় বিপন্ন শরণার্থীদের নিজ দেশে স্বাগত জানান কানাডার প্রধানমন্ত্রী।

সূত্র : রয়টার্স
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ