রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ: এটুআই ও ইকরার চুক্তিসই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Farid masud

আওয়ার ইসলাম : কওমি মাদরাসার ছাত্রদের কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং তাদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

প্রধানমন্ত্রীর কার্যলয়ের এটুআই প্রকল্পের আওতায় মাদরাসার শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণ দেয়া হবে। প্রকল্প বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করবে ইকরা বাংলাদেশ।

প্রোগ্রাম শুরু করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম ও ইকরা বাংলাদেশ-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইকরা বাংলাদেশ-এর চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

Image may contain: 1 person, indoor

ইকরা বাংলাদেশের পক্ষে প্রকল্প তত্ত্বাবধায়ক মাওলানা হুসাইনুল বান্না আওয়ার ইসলামকে জানান, সরকার সারা দেশের কওমি মাদরাসার শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণ দিতে চায়। আপাতত ইকরা বাংলাদেশের মাধ্যমে শুরু হবে। পরবর্তিতে সারা দেশে বিস্তৃত হবে।

প্রকল্পের আওতায় ১৮ বছর বা ততোধিক বয়সী শিক্ষার্থীগণ গ্রাফিক্স, কাউন্সিলিং ও ল্যাংগুয়েজ কোর্স করতে পারবে।

৬ মাস বা ১ বছর মেয়াদি কোর্স শেষে শিক্ষার্থীগণ পাবেন ডিপ্লোমা সার্কিফিটেক। ২০২১ সাল পর্যন্ত ইকরা বাংলাদেশকে এ সেবা প্রদান করবে এটুআই।

আরও বিস্তারিত জানতে পড়ুন : মাদরাসার শিক্ষার্থীদের জন্য বিকল্প কর্মসংস্থান তৈরিই এটুআই প্রকল্পের উদ্দেশ্য: হুসাইনুল বান্না

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ