মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮


ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

guli2আওয়ার ইসলাম: ঢাকা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ছাত্র আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার সন্ধ্যায় এ সংঘর্ষের সময় কলেজ ক্যাম্পাসে থাকা সাতটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (পেট্রল, নিউমার্কেট) মো. আহসান খান বলেন, ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

সংঘর্ষের পর পুরো কলেজে পুলিশের অভিযান চলছে বলে নিউমার্কেট থানার ওসি আতিকুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, কারা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ