মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ

সুদানে কুরআন প্রতিযোগিতায় ৪র্থ হাফেজ জাকারিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hafez_jakaria2আওয়ার ইসলাম: সুদানের খার্তুমে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চতুর্থ স্থান লাভ করেছেন বাংলাদেশি হাফেজ মুহাম্মদ জাকারিয়া।

৮ম খার্তুম ইন্টারন্যাশনাল কুরআন এ্যাওয়ার্ড প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন থাইল্যান্ডের হাসান সামুহ। দ্বিতীয় স্থানে রয়েছেন আলজেরিয়ার আয়েশা নিউশি। আর তৃতীয় হয়েছেন কাতারের প্রতিনিধি আবদুর রহমান। -খবর বাংলা নিউজ০৭ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৫৫টি দেশে ৮৩ জন প্রতিযোগী অংশ নেন। শুক্রবার ছিল প্রতিযোগিতার শেষ দিন। স্থানীয় সময় রাত ৮টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সুদানের ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতা ও কোরআন প্রচার সংস্থা আঞ্জুমানের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হিফজুল কোরআন ও তাফসির প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে দেশটির প্রেসিডেন্ট ওমর আল বাশির পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার হিসেবে বাংলাদেশের মো. জাকারিয়া পেয়েছেন ১০ হাজার মার্কিন ডলার।

এর আগে ০৭ জানুয়ারি সকালে সুদানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন হাফেজ মো. জাকারিয়া। তার সঙ্গে রয়েছেন যাত্রাবাড়ী তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদরাসার পরিচালক আলহাজ হাফেজ ক্বারী নাজমুল হাসান।

হাফেজ মো. জাকারিয়া হাফেজ মাওলানা ফয়জুল্লাহ ও মোসাম্মৎ জাহানারার একমাত্র ছেলে। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার চর ইসলামপুরে।

গত ডিসেম্বরে (২০১৬) বাহরাইনের ১৪তম শেখ জুনাইদ আলম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার কেরাত ও হেফজ বিভাগে ৫৭ দেশের শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন হাফেজ মো. জাকারিয়া।

১৫ বছর বয়সী হাফেজ জাকারিয়া এর আগে ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে ১৯তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৮০টি দেশের প্রতিযোগীকে হারিয়ে তৃতীয় ও সুর ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ