শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

সোহেল নওরোজের 'প্রেমের আলামত পাওয়া যায়নি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shohelযাইফ মাসরুর: বইমেলায় দর্শনার্থীদের বেশীরভাগেরই দৃষ্টি থাকে জনপ্রিয় লেখকদের বইয়ের দিকে। তবে নতুন লেখকদের প্রতিও সবার একটা অন্যরকম আগ্রহ থাকে। এজন্যই প্রতিবছর আমরা অনেক নতুন লেখকের দেখা পাই, যাদের মধ্য থেকে পাঠকদের মূল্যায়নে কেউ কেউ হয়ে উঠেন সেরাদের একজন। এইবারের বইমেলায় বইপ্রকাশ হবে এমন নতুন লেখকদেরই একজন সোহেল নওরোজ।

এবারের মেলায় তার 'প্রেমের আলামত পাওয়া যায়নি' বইটি থাকছে, যা ইতোমধ্যে বাজারে চলে এসেছে।

'প্রেমের আলামত পাওয়া যায়নি' একটি গল্প সংকলন। সোহেল নওরোজের তৃতীয় বই এটি। বইটিতে স্থান পেয়েছে বছরের বিভিন্ন সময়ে লেখা নানা স্বাদের চোদ্দটি গল্প।

বইটি প্রকাশ করেছে অভিজাত প্রকাশনা সংস্থা দেশ পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। আশি পৃষ্ঠার এই বইয়ের মূল্য রাখা হয়েছে একশো পঞ্চাশ টাকা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ