শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

পেটের মেদ বাড়ে কেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

petআওয়ার ইসলাম: মুটিয়ে যাওয়া দেহের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে।তাই  পেটের মেদ কমাতে সদা সচেষ্ট থাকতে হয়। সাধারণত ভুল খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম না করা পেটের মেদ বাড়ার অন্যতম কারণ। তবে এর বাইরেও পেটের মেদ বাড়ার কিছু কারণ রয়েছে। জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ড স্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশ হয়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।

১. শরীরের ধরন

শরীরের গঠন বা আকার বুঝে খাবার খান, ব্যায়াম করুন। এতে পেটের মেদ অনেকটা কমবে।

অনেকে শরীরের গঠনটাই হয়তো ভালোভাবে জানেন না। আর তাই গঠন বুঝে ব্যায়াম করেন না বা খাবার খান না। তাই পেটের মেদ বাড়তে থাকে।

২. না ঘুমানো

কম ঘুমালে চর্বি ঝড়ানোর পদ্ধতি ধীরগতির হয়, এতে মেদ বাড়ে। কম ঘুমানো বা না ঘুমানো পেটের মেদ বাড়ার বড় একটি কারণ।

৩. করটিসল

মানসিক চাপ বাড়লে শরীরের করটিসল হরমোনের পরিমাণ বেড়ে যায়। এটি পেটের মেদ ঝড়ানোর প্রক্রিয়াকে ধীর করে।

৪. পটাশিয়ামের ঘাটতি

খাদ্যতালিকায় পটাশিয়ামের মাত্রা কম থাকাও মেদ না কমার একটি অন্যতম কারণ। তাই  খাদ্যতালিকায় পটাশিয়াম সমৃদ্ধ খাবার রাখুন।

৫. উচ্চ প্রক্রিয়াজাত খাবার

উচ্চ প্রক্রিয়াজাত খাবার, পরিশোধিত বা রোস্টেট খাবার বেশি খেলে পেটের মেদ বাড়ে। এটিও মেদ বাড়ার কারণ।

৬. বেশি প্রশিক্ষণ

ভারী জিনিস তোলার প্রশিক্ষণ  বা লিফটিং ওয়েট ট্রেনিং সবসময় পেটের মেদ ঝড়াতে উপকারী নাও হতে পারে। বেশি শারীরিক প্রশিক্ষণ অনেক সময় পেটের মেদ বাড়িয়ে তোলে।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ