বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ট্রেনের ধাক্কায় বিধ্বস্ত প্রাইভেটকার; নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nihoto5আওয়ার ইসলাম: সকাল সকাল ট্রেনের ধাক্কায় চলে গেল ৫ টি তাজা প্রাণ। পরিবারজুড়ে বইছে হাহাকার।

রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রেল ক্রসিংয়ে একটি প্রাইভেটকার ওঠে গেলে এ ঘটনা ঘটে। কলকাতাগামী 'মৈত্রী এক্সপ্রেস' ধাক্কা দেয় ওই প্রাইভেটকারকে।

নিহতরা হলো- উপজেলার গোয়ালবাথান এলাকার রিপনের স্ত্রী নুসরাত জাহান লাকি(৩৫) ও তার মেয়ে রুবাইয়া নুরজাত রিভা(৪), একই এলাকার বিদ্যুতের স্ত্রী সুনিয়া (২৯) ও তার ছেলে তহসিন আহম্মেদ তালহা (৪) এবং প্রাইভেটকারচালক মিনহাজ (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে বিদ্যুত ও রিপনের পরিবার একটি প্রাইভেটকারে গোয়ালবাথান এলাকার খ্রিস্টান মিশন এলাকার স্কুলে যাচ্ছিল।

প্রাইভেটকারটি ঘটনাস্থলে রেলক্রসিং পার হতে গেলে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে ট্রেনের নিচে পড়ে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই শিশুসহ পাঁচজন মারা যায়।

কালিয়াকৈর থানার ওসি মো. আব্দুল মোতালেব মিয়া জানান, লাশ উদ্ধার করা হয়েছে। আটকে থাকা কলকাতগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটির দুইটি বগি উদ্ধার করে মির্জাপুর রেলস্টেশনে পাঠানো হয়েছে এবং ইঞ্জিনসহ ট্রেনটি ঢাকার অভিমুখে রওনা হয়েছে। এরপরই ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে জানান ওসি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ