মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

অনলাইন সাংবাদিকতার হাতেখড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

journalism_cors3আওয়ার ইসলাম : সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে পৃথিবী। বদলাচ্ছে চারপাশের সবকিছু। সেই সঙ্গে বদলাচ্ছে লেখালেখির ভাষা, বলার কৌশল। আর সাংবাদিকতায় এসেছে নতুনত্ব। সেই ভাষা, কৌশল ও নতুনত্ব নির্মাণ করতে হবে নতুন করে।

নিজকে গড়তে এবং অন্যকে গড়াতে জানতে হবে নতুন কিছু। আর সে উদ্দেশ্যকে সামনে রেখেই আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ও রকমারি ডটকম উদ্যোগ নিয়েছে অনলাইন সাংবাদিকতা বিষয়ক সার্টিফিকেট কোর্সের। দিনব্যাপী এ কোর্সে গণমাধ্যমকর্মীদের বাস্তব অভিজ্ঞতা থেকে ভাষা ও সাংবাদিকতার হাতেখড়ি এবং সমৃদ্ধ হবে অভিজ্ঞতার ঝুড়ি।

কোর্সের তারিখ আগামী ১৭ ফেব্রুয়ারি শুক্রবার। ঢাকার বাংলা মোটরের হামর্দদ মিলনায়তনে এই কোর্স অনুষ্ঠিত হবে।

কোর্সে প্রশিক্ষণ দেবেন চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক, মীর মাসরুর জামান রনি এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের চীফ রির্পোটার সেলিম রেজা। ভাষা ও বানান বিষয়ে প্রশিক্ষণ দেবেন আলেম লেখক মুহাম্মদ যাইনুল আবিদীন।

প্রশিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তরমূলক মতবিনিময় করবেন বাংলাসংবাদপত্রের খ্যাতিমান সাংবাদিক-সম্পাদকগণ। অংশগ্রহণকারী শিক্ষার্থীকে অবশ্যই এইচএসসি, আলিম বা মুতাওয়াসসিতাহ (শরহে বেকায়া) উত্তীর্ণ হতে হবে।

কোর্সে অংশগ্রহণকারীদের প্রতিটি ক্লাসের শিট প্রধান করা হবে। এছাড়াও দুপুরের আপ্যায়ন ও বিকালের নাস্তা দেয়া হবে। কোর্সে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের জেলা ও থানা প্রতিনিধিদের অগ্রাধিকারের ভিত্তিতে নিবন্ধনের সুযোগ থাকবে।

কোর্স সম্পন্নকারী প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হবে। কোর্স নিবন্ধন ফি : ৫০০ টাকা মাত্র। আসন সংখ্যা সীমিত। নিবন্ধনের শেষ তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০১৭।

নিবন্ধন পদ্ধতি

অফিস থেকে নিবন্ধন ফরম সংগ্রহ করা যাবে। ইমেইলে (newsourislam24@gmail.com) আপনার জীবন বৃত্তান্ত পাঠিয়ে নিবন্ধন করতে পারবেন। অথবা নিচের ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করেও আপনার নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। তবে ফরম/জীবন বৃত্তান্ত পাঠানোর পর বিকাশ নাম্বারে (০১৭১৭৮৩১৯৩৭) ফি পাঠিয়ে নিবন্ধন নিশ্চিত করতে হবে। এছাড়াও আওয়ার ইসলামের ইভেন্টকর্মীদের কাছ থেকে সরাসরি ফরম সংগ্রহ করে নিবন্ধন করার সুযোগ আছে।

কোর্স পরিচালনা: রোকন রাইয়ান, নির্বাহী সম্পাদক, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর

সার্বিক যোগাযোগ
সাজিদ নূর ও জামিল আহমদ
ইভেন্ট ম্যানেজমেন্ট বিভাগ
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম
মোবাইল : ০১৭১৯০২৬৯৮০, ০১৭২৯১৭৯২১৫


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ