শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

একসঙ্গে জন্ম-মৃত্যু দুই ভাইয়ের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi_vaiদুই ভাই জন্মেছিলেন একসঙ্গে। আবার মারাও গেলেন একসঙ্গে। এমনটা সাধারণত হয় না। কিন্তু ইতিহাস বদলে সৌদির দুই ভায়ের ক্ষেত্রে এমনটাই হলো।

মোহাম্মদ এবং আহমদ সৌদ আল-ফজল। পৃথিবীতে দুজন একসঙ্গে এসেছিলেন। আর চলেও গেছেন একসঙ্গে।

রোববার তুরস্কের ইস্তাম্বুলে থার্টি ফার্স্ট নাইটের পার্টিতে সন্ত্রাসী হামলায় নিহত ৩৯ জনের দুজন এই সৌদি জমজ। খবর সৌদি গেজেট'র।

একটি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য গ্রাজুয়েশন শেষ করা ২৪ বছর বয়সী জমজ সহোদর সময়টা ভালোভাবে কাটাতে গিয়েছিলেন ইস্তাম্বুলে। সন্ত্রাসী হামলায় সেখানেই সব শেষ।

তাদের বড় ভাই আমর জানান, দুই জমজ ভাই ইস্তাম্বুলে গিয়েছিলেন ভ্রমণে। হামলায় তাদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে আংকারার সৌদি দূতাবাস।

ওই হামলায় লুবনা গাজনাবি নামে ২৪ বছর বয়সী এক সৌদি তরুণীও নিহত হন। আহত হন আরও ১১ সৌদি নাগরিক।

লুবনার বোন মায়াদাহ জানান, দুই বান্ধবীর সঙ্গে সময় কাটাচ্ছিলেন তার বোন। হামলায় আহত ওই দুজনের একজন নুরা বাদরাবিও মারা গেছেন।

ইংরেজি নববর্ষ উদযাপনের সময় ইস্তাম্বুলের সবচেয়ে অভিজাত নাইটক্লাবটিতে নির্বিচার গুলিবর্ষণ শুরু করে এক বন্দুকধারী। এতে ৩৯ জন নিহত হন যাদের ১৫জন বিদেশী নাগরিক।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-আইএস হামলার দায় স্বীকার করে বলেছে, 'নববর্ষ উদযাপন করতে আসা ক্রুসেডারদের (খ্রিস্টান ধর্মযোদ্ধা) লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।'

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ