বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল জাতীয়তাবাদী যুবদল

তুরস্কে কেন বারবার হামলা হচ্ছে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

turky24আওয়ার ইসলাম: তুরস্কের ইস্তাম্বুল শহরে নাইটক্লাবের ওপর হামলার দায়িত্ব এখনও কোন গোষ্ঠী স্বীকার করেনি। হামলাকারীকেও ধরতে পারেনি পুলিশ। ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে চালানো এই হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়।

গত বছর জুড়ে তুরস্কে ইসলামিক স্টেট এবং কুর্দি জঙ্গিদের চালানো অন্তত ছয়টি বোমা হামলার ঘটনা ঘটেছে, যাতে হতাহত হয়েছে দুশতাধিক লোক। ফলে দেশটির জন্য ২০১৬ ছিল এক ভয়াবহ বছর এবং শেষ দিনে আরো একটি আক্রমণ দেখিয়ে দিল, নিরাপত্তা জোরদার করা স্বত্বেও দেশটির নিরাপত্তা পরিস্থিতি কতটা নাজুক অবস্থায় আছে। খবর বিবিসি বাংলা

এসব হামলার ফলে প্রশ্ন উঠেছে তুরস্ক কেন বারবার এ ধরনের হামলার লক্ষ্য হয়ে উঠছে?

আস্কারায় একজন সাংবাদিক সরওয়ার আলম বলছিলেন তুরস্কের পাশের দুটি দেশ ইরাক ও সিরিয়াতে কয়েক বছর ধরে যুদ্ধ চলছে এবং সেখানে যে সন্ত্রাসী গ্রুপ রয়েছে তাদের বিরুদ্ধে গত দেড়/দুই বছর তুরস্কের অবস্থান ছিল প্রত্যক্ষ। এর কারণেই আইএস তুরস্ককে টার্গেট করছে।

তিনি বলছিলেন, ‘কিছুদিন আগে আইএস যে ভিডিওগুলো প্রকাশ করেছে সেখানে স্পষ্টভাবেই তারা হুমকি দিয়েছে যে পরবর্তী টার্গেট হবে তুরস্ক এবং তুরস্কের যে মুল স্থাপনাগুলো আছে সেগুলোকে তারা টার্গেট করবে’।

প্রেসিডেন্ট এরদোয়ানের জন্য কতটা চ্যালেঞ্জ?

তুরস্কের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবেই তুরস্ক এটা দেখছে। তুরস্কের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে একটা সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে আমরা কাজ করছি ব্যাপারটা তেমন না বা একটা গোষ্ঠী যে আমাদের বিরুদ্ধে কাজ করছে তেমনটিও না।

সরকারের কথা হলো তারা একসাথে অনেকগুলো সন্ত্রাসী গ্রুপের মোকাবেলা করছে।

দেশের ভেতরের রাজনৈতিক অস্থীতিশীল অবস্থা কি দায়ী?

এরদোয়ান সরকারের সাথে ন্যাশনালিষ্ট মুভমেন্ট পার্টি সরাসরি একাত্মতা ঘোষণা করেছে। এর আগে ইস্তাম্বুল স্টেডিয়ামের পাশে যে হামলাটা হলো তারপর পার্লামেন্টের চারটা দলের মধ্যে তিনটা দল সন্ত্রাস মোকাবেলা করার জন্য একত্রে বিবৃতি দিয়েছে।

আপাতদৃষ্টিতে মনে হচ্ছে রাজনীতির মাঠে মতভেদ থাকলেও সন্ত্রাসী মোকাবেলায় তারা এরদোয়ান সরকারকে সমর্থন করার কথায় বলছে।

তবে এখানে একটা বড় বিষয় হলো তিনটি দল সন্ত্রাসবাদ বিরোধী বিবৃতি দিলেও কুর্দিদের দল এই বিবৃতির বাইরে রয়েছে।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ