শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সৌদি নারীদের মিউজিক ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi_women_songআওয়ার ইসলাম: সৌদি আরবের নারীদের তৈরি একটি মিউজিক ভিডিও ইউটিউবে ভাইরাল হওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গত ২৩ ডিসেম্বর ইউটিউবে পোস্ট করার পর এ পর্যন্ত দেখেছেন প্রায় ১৭ লাখ মানুষ।

এই ভিডিওটিতে দেশটির বেশ বেশ কিছু প্রথা ভাঙতে দেখা গেছে নারীদের। সেই সঙ্গে ভিডিওটার কয়েক জায়গায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের ছবি দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, বোরকা পরা কয়েকজন নারী নাচছেন, গান গাইছেন, স্কেটবোর্ডিং করছেন এবং বাস্কেটবল খেলছেন। ভিডিওটার শুরুতে দেখা যায়, ছোট একটি ছেলে চালকের আসনে বসে আছে। সে-ই চালাচ্ছে গাড়ি। কারণ সৌদি আরবের নারীরা গাড়ি চালাতে পারেন না।

ভিডিওতে দেখা যায়, নারীরা স্কেটিং, স্কেটবোর্ডিং ও রাস্তায় খেলনা স্কুটার চালাচ্ছে। এসব কাজের সময় পুরুষরা তাদের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে এবং তাঁদের এসব বন্ধ করতে বলছে। নারীর এসব উপেক্ষা করে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য এর আগে একটি রেস্তোরায় সৌদি নারীদের নাচের ভিডিও প্রকাশ পেলে ভিডিও দেখে সব নারীকে গ্রেফতার করা হয়।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ