বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

জাতিসংঘ আড্ডার জায়গা হয়ে দাঁড়িয়েছে:‌ ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

BRIARCLIFF MANOR, NY - JUNE 07:  U.S. Republican Presidential candidate Donald Trump addresses supporters and the media following primary elections on June 7, 2016 in Briarcliff Manor, New York. Trump spoke to the media at Trump National Golf Club.  (Photo by John Moore/Getty Images)

আওয়ার ইসলাম: আড্ডা দিতেই ‌আজকাল জাতিসংঘে ভিড় করেন মানুষ! প্যালেস্টাইনে বসতি গড়া নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব পাস করায় জাতিসংঘকে লক্ষ্য করে এমন মন্তব্য করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘‌চাইলে অনেক কিছু করার ক্ষমতা আছে। কিন্তু দুঃখের বিষয়, আজকাল কাজের কাজ কিছু হয় না। জাতিসংঘ এখন আড্ডা দেওয়ার জায়গা হয়ে দাঁড়িয়েছে। হেসে-খেলে, গল্প করে দিন কেটে যায়। ’‌

১৯৬৭ সালের ছ’‌দিন ব্যাপী তৃতীয় আরব-ইসরায়েলি যুদ্ধের সময় ওয়েস্ট ব্যাঙ্ক, পূর্ব জেরুজালেম এবং গোলান হাইট্‌সের মতো প্যালেস্টাইনের কিছু এলাকা দখল করেছিল ইসরায়েল। পরে সেখানে নিজেদের দেশের নাগরিকদের বসতি গড়ে তুলতে শুরু করে। বিশ্বের বাকি দেশগুলি এর বিরুদ্ধে সোচ্চার হলেও, মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলকে সমর্থন করে আসছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ