রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর হারিয়ে যাওয়া জমজম কূপের সন্ধান ‘সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে’  বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী জুয়া-অশ্লীলতা বন্ধের আশ্বাসে কর্মসূচি স্থগিত করল কুমিল্লার ৭ ইসলামি সংগঠন পাঞ্জাবি ছিঁড়ে মাওলানা আনিসুর রহমানের ঘোষণা- ‘খতমে নবুওয়াতের জন্য জীবন উৎসর্গ করব’ প্রশিক্ষিত মুয়াজ্জিন সেবা চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আল-আজহার মসজিদে কুরআন পরীক্ষায় অংশ নিলেন ২৪০০ শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে নেওয়া ঠিক হবে না

১০টি করে সন্তান নেয়ার আহ্বান হিন্দু নেতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hindu-indiaআওয়ার ইসলাম: হিন্দুদের সংখ্যা বাড়াতে হবে তাই প্রত্যেককে ১০টি করে সন্তান নেয়ার আহ্বান জানালেন হিন্দু নেত। একই সঙ্গে দুই সন্তান নীতি বাতিলও করতে বলেন তিনি।

ভারতে আরএসএস সমর্থিত হিন্দুদের তিনদিনের ধর্মসভায় বসুদেবানন্দ নামের এক নেতা এ আহ্বান জানান।

সভায় হিন্দুদের সংখ্যা বাড়াতে বেশি বেশি সন্তান গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে একটি জনসংখ্যা নীতি উত্থাপনের দাবি জানানো হয়। তবে এ নিয়ে বেশ বিতর্ক হচ্ছে।

বসুদেবানন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নোট বাতিলের ক্ষেত্রে যেমনটা করা হয়েছে গো-হত্যা বন্ধের জন্য ঠিক তেমনই পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘দুই সন্তান নীতি বন্ধ করা উচিত। এর চেয়ে বরং দশটি করে সন্তান নিন। সন্তানদের নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। ভগবানই তাদের দেখবেন।’

অন্যান্য ধর্মাবলম্বীদের চেয়ে হিন্দুদের সংখ্যা আরো বাড়ানো উচিত। আর এ কারণেই হিন্দুদের বেশি বেশি সন্তান গ্রহণ করা উচিত বলে উল্লেখ করেছেন ওই ধর্মীয় নেতা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ