শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

খেলার মাঠেই নামাজ; ইমাম রিয়াদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tiger_criket_team

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রিকেট মাঠে নামাজ আদায় করছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। ইমামতি করছেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।

গতকাল এমনই এক ছবি ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি লিখেছেন, আপনি কোথায় আছেন সেটি কোনও বিষয় না। সবার আগে নামাজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

কিউইদের বিপক্ষে সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। আগামীকাল বাংলাদেশ সময় ভোর চারটায় ক্রাইস্টচার্চে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবেন মাশরাফি-সাকিবরা।

এই সফরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৬, ২৯ ও ৩১ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩, ৬ ও ৮ জানুয়ারি। টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১২ জানুয়ারি। আর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২০ জানুয়ারি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ