শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, আসছে নতুন কর্মসূচি সনদে ভুল এড়াতে মাদরাসাগুলোকে বেফাকের জরুরি নির্দেশনা বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জুমার শেষে যোগ দেবেন সম্মেলনে সিসেস্তার মাউন্ট বারবারো: ইতিহাসের সাক্ষী প্রাচীন মসজিদ শৈশবের বিশ্বাসের সঙ্গে ইসলামের মিল, মুসলিম হলেন মার্কিন তরুণী ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যাঁরা ‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম

হালবে ভিনদেশি সন্ত্রাসীরা পরাজিত হয়েছে: সিরিয়ান মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sirian_mufti_badruddinদিদার শফিক: হালব শহরে সিরিয়াবাহিনীর সফলতাকে দামেস্ক ও তার মিত্রীয় পক্ষের চূড়ান্ত বিজয় বলে মন্তব্য করেছেন সিরিয়ার শীর্ষ মুফতি বদরুদ্দিন।

তিনি বলেন, হালবে অন্য দেশ থেকে আসা সন্ত্রাসীদের চরম পরাজয় হয়েছে। হালবে ভিন দেশ থেকে আসা সন্ত্রাসীরা সিরীয়দের হত্যা করার জন্য এসেছিল।

মুফতি বদরুদ্দিন আরো বলেন, হালবের অভিবাসীদের মধ্যে সেসব লোকও ছিল, যারা সিরিয়ার মানুষের মাঝে হত্যাযজ্ঞ ব্যাপক করার উদ্দেশ্যে ভিন দেশ থেকে এসেছিল।

উল্লেখ্য, সিরিয়ার সেনাবাহিনী মিত্রশক্তির সহায়তায় সম্প্রতি হালব শহর সন্ত্রাসীদের নিয়ন্ত্রণমুক্ত করলে বিদ্রোহী এবং সেনাবাহিনীর মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ফলে শহরের সাধারণ বেসামরিক মানুষ যুদ্ধ-বিগ্রহের ক্ষতি ও নিরাপত্তাহীনতা থেকে নিস্কৃতি পেয়েছিল। কিন্তু বিভিন্ন সন্ত্রাসীগোষ্ঠীর সমষ্টি সিরিয়ার বিরোধীদল এ চুক্তি কয়েকবার ভঙ্গ করেছে।

সূত্র: শাফাকনা ডটকম