শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

করমর্দন করতে হাত বাড়ালেন প্রেসিডেন্ট; ফিরিয়ে দিলেন মুসলিম তরুণী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

joakim_mulimআওয়ার ইসলাম: নারী পুরুষ একে অপরে হাত মেলানো জায়েজ নেই। স্কুল পরিদর্শনে গিয়ে জার্মানির প্রেসিডেন্ট জোয়াকিম গোয়াককে তাই লজ্জিত হতে হলো। কারণ তিনি স্কুলের এক মুসলিম তরুণীর সঙ্গে করমর্দন করতে চেয়েছিলেন। আর তৎক্ষণাত সেই আবদার ফেরত দিয়েছেন মুসলিম তরুণী।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানা গেছে, অফেন বিচের একটি স্কুলের শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। প্রেসিডেন্ট সবার সঙ্গে করমর্দন করে কুশল বিনিময় করছেন। সব কিছুই ঠিকভাবে চলছিল; বিপত্তি ঘটেছে এক মুসলিম তরুণীর সঙ্গে। সারিতে দাঁড়ানো এক মুসলিম তরুণীর সঙ্গে করমর্দনের জন্য হাত এগিয়ে দেন প্রেসিডেন্ট; কিন্তু ওই তরুণী করমর্দন না করে হাত গুটিয়ে নেন।

এ সময় কিছুটা বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন প্রেসিডেন্ট ও তার সঙ্গে থাকা কর্মকর্তারা। পরে দুজনের মাঝে হাসি বিনিময় হয়। এগিয়ে গিয়ে অন্য শিক্ষার্থীদের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন জোয়াকিম। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ওই তরুণী প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন থেকে নিজেকে গুটিয়ে নিয়ে দুই হাত বুকের ওপর রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন।

অফেনবিচের থিওডর হিউস স্কুল পরিদর্শনে গিয়ে এ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন প্রেসিডেন্ট জোয়াকিম গোয়াক। স্কুলটিতে শরণার্থীদের শিক্ষার্থীদের জন্য জার্মান ভাষা ও সংস্কৃতি শিক্ষা কোর্স চালু রয়েছে। শরণার্থীদের সহায়তায় প্রশংসা অর্জন করেছে অফেনবিচের এ স্কুল কর্তৃপক্ষ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ