শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

একাত্তরের মুক্তিযুদ্ধ: আলেম সমাজও ছিলেন অতন্দ্র প্রহরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মুহাম্মদ আরাফাত

সবুজ-শ্যামলে ঘেরা, সুজলা সুফলা ফসলে মাঠভরা, কোথাও কোথাও সুউচ্চ পাহাড়-পর্বতমালা। ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রিয় দেশ। ত্রিকূল ভারত ঘেরা একপাশে বঙ্গপসাগরের ফোয়ারা, মাতৃভূমি মায়ের দেশ সোনালি বাংলাদেশ। হিজল তমাল, তরুলতা আর সবুজ শ্যামলতায় ঘেরা রূপসী বাংলাদেশ।

১৬ ডিসেম্বর, আমাদের বিজয় দিবস। আমাদের জাতীয় দিবস। এ বিজয় কারো দয়া অনুগ্রহের ফসল নয়। শিশুর লাশের মিছিলে লাখো শহীদের রক্তের সিঁড়ি বেয়ে যুবতি বোনদের ইজ্জতের বিনিময়ে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যদিয়ে উনিশ' শ একাত্তরের ষোল ডিসেম্বর মাতৃভূমি বাংলাদেশ মুক্ত হয় পাকহানাদার বাহিনীর দাসত্বের শিকল থেকে।

বাংলার পুবাকাশে উদ্ভাসিত হয় স্বাধীনতার রক্তলাল সূর্য। অর্জন করি লাল -সবুজের পতাকা। বাঙ্গালি জাতি পরে বিজয়ের মালা। একটি বিজয়ী জাতি ও দেশ হিসেবে জায়গা করে নিয়েছে পৃথিবীর মানচিত্রে। বিশ্বের দরবারে আত্ম পরিচয় ঘটেছে একটি স্বাধীন ও বীরের জাতি হিসেবে। রচিত হয়েছে একটি গৌরবময় বিজয়ের ইতিহাস।

একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল 'জালিমের বিরুদ্ধে মজলুমের'। পাকিস্তানিরা ছিল জালিম এদেশের নিরীহ মানুষ ছিল মজলুম। মজলুমকে সাহায্য করা, তাদের পক্ষে অস্ত্র ধরা, তাদের প্রতি সহনুভূতির হাত বাড়ানো, তাদের পাশে দাঁড়ানো শুধু মনুষত্বের পরিচয়ই ছিল না, ছিল ঈমানি দায়িত্ব। এই ঈমানি দায়িত্ব পালনে আলেম সমাজের ছিল অগ্রণী ভূমিকা।

দেশের অতন্দ্র প্রহরী ওলামায়ে কেরাম মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়েছে। জান-মাল সর্বশক্তি বিলিয়ে দিয়ে পাকিস্তানি জালিম শাসকের কবল থেকে মুক্ত করেছে দেশের মানুষকে, মুক্ত করেছে দেশকে। মুক্তিযুদ্ধের স্বপক্ষে সশস্ত্র সংগ্রামে ঝাপিয়ে পড়েছিলেন হাজারো দেশপ্রেমিক ওলামায়ে কেরাম। একাত্তরে ওলামায়ে কেরাম ছিলেন মুক্তিকামী বাঙ্গালির সিপাহসালার। মুক্তির সংগ্রামে উলামায়ে কেরামের অবদান অনস্বীকার্য।

মুক্তিযুদ্ধকালীন সময়ে জাতির আধ্যাত্মিক নেতা মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. বাঙ্গালি জাতির মুক্তির স্বপক্ষে ঘোষণা করে বলেছিলেন ‘এ যুদ্ধ ইসলাম আর কুফরের যুদ্ধ নয়, এই যুদ্ধ জালেম আর মজলুমের যুদ্ধ’। পাকিস্তানিরা জালেম, এদেশের মানুষ মজলুম। তাই মজলুমকে মুক্তি করতে জালেমের বিরুদ্ধে ঝাপিয়ে পড়া সময়ের বড় কর্তব্য।

হযরত হাফেজ্জী হুজুর রহ. একাত্তরের মà¦