বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

আরো ৯৬ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga16আওয়ার ইসলাম: টেকনাফের নাফ নদীর তিনটি পয়েন্টসহ উখিয়ার বিভিন্ন সীমান্তে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ৯৬ রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে।

 বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, সোমবার সকাল ৭টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অন্তত ২৬ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আবু রাসেল সিদ্দিকী বলেন, নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে তিনটি পয়েন্ট দিয়ে সাতটি নৌকায় রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালায়।

“প্রতিটিতে ১০ থেকে ১৫ জন করে সাতটি নৌকায় ৭০ জনের বেশি রোহিঙ্গা ছিল। বিজিবির টহল দল অভিযান চালিয়ে তাদের মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করেছে।”

গত ১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত  নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় রোহিঙ্গাদের বহনকারী ৭০টি নৌকা ফেরত পাঠানো হয়েছে বলে জানান মেজর রাসেল।

গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলার পর দেশটির সেনাবাহিনী অভিযান শুরু করে। সেই থেকে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রায় প্রতিদিন রোহিঙ্গাবাহী নৌকা ফেরত পাঠাচ্ছে বিজিবি। তার পরও সীমান্ত বাহিনীকে ফাঁকি দিয়ে ঢুকে পড়ছে তারা।

আগুন দিয়ে ঘর পুড়িয়ে দেওয়ার পর রাখাইনে কীভাবে হত‌্যা-ধর্ষণ চলছে সেই বিবরণ সাংবাদিকদের সামনে তুলে ধরেছে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া এসব রোহিঙ্গা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ