সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ আসল বিজয় ‘মঙ্গলবার রাত থেকেই গ্যাস বিদ্যুতের সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে’  মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় কাল হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার

সুচিকে রাখাইন যেতে বলল জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sukiআওয়ার ইসলাম: দীর্ঘ দিন ধরে চলমান রোহিঙ্গাদের নির্যাতন দেখতে অং সান সুচিকে রাখাইন এলাকা পরিদর্শনের আহবান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ উপদেষ্টা বিজয় নামবিয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে সুচিকে রাখাইনের রোহিঙ্গা নির্যাতিত মংডু ও বুথিডং পরিদর্শন করে সেখানকার সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়।

গত ৯ অক্টোবর থেকে রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে অভিযান চালাচ্ছে মিয়ানমারের সেনা ও সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি)। এই অভিযানে এ পর্যন্ত দুই শতাধিক রোহিঙ্গা নিহত, হাজারেরও বেশি গণগ্রেফতার এবং শত শত নারী ধর্ষণের শিকার হয়েছেন।

রাখাইনের পরিস্থিতিকে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন বলে দাবি করেছে জাতিসংঘ। সংস্থাটির মতে গণহত্যা থেকে বাঁচতে এ পর্যন্ত ২১ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

আরআর

আরো পড়ুন : জামশেদের জানাজা আজ হচ্ছে না

তমদ্দুন মজলিস শান্তি পদক পাচ্ছেন আল্লামা শফী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ