শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hoking

আওয়ার ইসলাম : ইতালির রোমে বিজ্ঞান বিষয়ক একটি কনফারেন্সে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। শুক্রবার তাকে রোমের জেমেল্লি হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়া হলেও এই কসমোলজিস্টের শারীরিক অবস্থা ‘খুব বেশি নাজুক নয়’ বলে হকিংয়ের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।

তরুণ বয়স থেকে দুরারোগ্য মোটর নিউরন রোগে আক্রান্ত ৭৪ বছর বয়সী এই বিজ্ঞানী পন্টিফিকেল অ্যাকাডেমি অব সায়েন্সেসে এক কনফারেন্সে অংশ নিতে রোমে অবস্থান করছিলেন। গত সোমবার ভ্যাটিকানের পোপ ফ্রান্সিসের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন বলে জানায় রয়টার্স।

হকিংয়ের মুখপাত্র ও ভ্যাটিকানের একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, তার শারীরিক অবস্থা গুরুতর নয় বলে মনে করা হচ্ছে। হকিং ও তার সফরসঙ্গীদের শনিবারে রোম ছাড়ার নির্ধারিত সূচি অপরিবর্তিত রয়েছে।

গত ২৫ নভেম্বর ভ্যাটিকানে বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তি নিয়ে একটি বক্তৃতা দেন তিনি।

আআ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ