সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

হাফেজ যাকারিয়ার বিশ্বজয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

zakariea3

আওয়ার ইসলাম : বাহরাইনে ১৪তম শেখ জুনাইদ আলম আন্তর্জাতিক হিফজুল কোরান প্রতিযোগিতায় ক্বিরাত ও হিফজ উভয় বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন হাফেজ মো. যাকারিয়া।

যাকারিয়া ঢাকার যাত্রাবাড়ীর তাহফিজুল  কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র। হলি কোরান কাস্টডি সোসাইটি বাহরাইনের আয়োজনে সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতা জুফের আল ফাতেহ ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ক্বিরাত ও হিফজ উভয় শাখা থেকে অনবদ্য উপস্থাপনায় ৫৭টি দেশের শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে ১ম স্থান অধিকার করেন যাকারিয়া। পুরস্কার হিসেবে তিনি বাংলাদেশি টাকায় প্রায় ২৭ লাখ টাকা অর্জন করেছেন।

যাকারিয়া এর আগে জর্ডান, মিশর, কাতার, কুয়েত ও দুবাইসহ বেশ কয়েকটি দেশে আন্তর্জাতিক কোরান প্রতিযোগিতায় প্রথম স্থানসহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে দেশের ভাবমূর্তি উজ্জল করেছেন।

যাকারিয়ার সম্মানসূচক এ অর্জনে বাহরাইন প্রবাসীদের মধ্যে উৎসবের আমেজ বইছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে সংর্বধনা দেওয়ার আয়োজন চলছে। বাংলানিউজ

আআ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ