বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

বাংলাদেশ সফরে আল্লামা বাদায়ূনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
দেওবন্দ থেকে

badaunyইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম-এর আমন্ত্রণে ভারতের দারুল উলুম দেওবন্দের উস্তাদ আল্লামা মুজ্জাম্মিল বাদায়ূনী ৫ দিনের সফরে বাংলাদেশে আসছেন৷

আজ (২৫ নভেম্বর) এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে তিনি নিউ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন৷ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে হজরত বাদায়ূনীকে স্বাগত জানাতে মুফতি হেমায়েত উল্লাহ’র নেতৃত্বে উলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল উপস্থিত থাকবেন৷

শুক্রবার রাত ও শনিবার পুরো দিন তিনি রাজধানীর কয়েকটি মাদরাসায় প্রোগ্রামে অংশ নিবেন৷ পরে ওই দিন সন্ধ্যায় চরমোনাইর মাহফিলে যোগ দিতে ঢাকা ত্যাগ করবেন৷ মাহফিলের ২য় দুই দিন তিনি বয়ান করবেন বলে জানা গেছে৷

দেওবন্দে আল্লামা মুজ্জাম্মিল বাদায়ূনীর ভিসা করাসহ সফরের সার্বিক কাজ করেছে ‘আল কারিম ছাত্রপাঠাগার দারুল উলুম দেওবন্দে’র সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল হাই এবং শেখ রাশেদুল ইসলামসহ দায়িত্বশীলগণ৷

উল্লেখ্য, ২৬, ২৭, ২৮ নভেম্বর চরমোনাই জামিয়া রশিদিয়া আহসানাবাদ মাদরাসা প্রাঙ্গনে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ এতে দেশ-বিদেশের বিশেষ মেহমান, দেশীয় উলামায়ে কেরামসহ সাধারণ ধর্মপ্রাণ মুসলমানগণ অংশ গ্রহণ করবে৷

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ