বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন, মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওয়ালি খান রাজু
ঢাবি

dhabi2মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন ও হত্যা বন্ধ না করলে বাংলাদেশে অবস্থিত মিয়ানমারে দূতাবাস ঘেরাওয়ের হুমকি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের সামনে এক বিশাল মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের উপর গণহত্যা চলছে। অতি দ্রুত এ চরম নির্যাতন বন্ধ করতে হবে। প্রতিবেশী দেশ হিসেবে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। রোহিঙ্গাদেরকে স্থায়ীভাবে বার্মাতে বসবাস করার সুযোগ দেয়ার জন্য জাতিসংঘসহ সকল মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেনে শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিতে নোবেল জয়ী মিয়ানমারের অং সান সুচীর নোবেল পদক কেড়ে নেয়ার দাবি জানিয়েছেন।

মানব বন্ধনের আহবায়কদের অন্যতম তোফায়েল হুসাইন, মুক্তাবির প্রবাস সহ ছাত্রনেতারা বলেন বিশ্ব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিয়ানমারের মুসলিম হত্যার চিত্র অমানবিক । কোনো ধর্মেই মানুষ হত্যার কথা বলেনি। অথচ মিয়ানমারে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। মূলত এ হত্যা বন্ধের দাবিতে আমরা একত্রিত হয়েছি।

মানববন্ধন শেষে হাজারো শিক্ষার্থী ‘স্টপ জেনোসাইড ইন মিয়ানমার’ বলে শ্লোগান দেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ