বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

সংবাদ সম্মেলনে আসছেন খালেদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khaleda-1আওয়ার ইসলাম: গ্রহণযোগ্য নির্বাচন কমিশন (ইসি) ও আগামী সংসদ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের ফর্মুলা দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী কয়েকদিনের মধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ফর্মুলা তুলে ধরবেন। বিএনপি সূত্রে জানা গেছে, ২০ নভেম্বরের মধ্যেই বিএনপি প্রধান সংবাদ সম্মেলনে আসছেন।
বিএনপি ও দলটির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়া ২০ দলের পক্ষে প্রস্তাব তুলে ধরবেন। ইতোমধ্যে তা প্রস্তুত করা হয়েছে। এই প্রস্তাবনা প্রণয়নে নির্বাচন কমিশন, সংবিধান ও আইন সম্পর্কে অভিজ্ঞ দলীয় নেতাদের পাশাপাশি বিএনপি ঘরানার কয়েকজন চিন্তকও কাজ করেছেন।
জানা গেছে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আগে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন জরুরি। একইসঙ্গে নির্বাচনকালীন সরকারকেও নিরপেক্ষ হতে হবে। কি প্রক্রিয়ায় নিরপেক্ষ ইসি ও নির্বাচনকালীন সরকার গঠন করা সম্ভব, সেই বিষয়ে ২০ দলের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন জাতির সামনে প্রস্তাব পেশ করবেন।
এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ