বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

রাষ্ট্রধর্ম পরিবর্তনের চিন্তা নেই : কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obaydul-kaderআওয়ার ইসলাম: সুযোগ পেলে রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তন করতাম মর্মে আওয়ামী সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাককের এমন মন্তব্য ব্যক্তিগত হতে পারে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক নিজস্ব কক্ষে আনুষ্ঠানিক ভাবে অফিস শুরু করেন। এ দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, হঠাৎ করে এ প্রশ্ন কেন এলো তা আমি জানি না। সম্ভবত এটা তার ব্যক্তিগত মতামত। সংবিধান সংশোধন কমিটি দীর্ঘ সময় আলাপ-আলোচনা শেষে জাতীয় সংসদে যে বিষয়টি পুরোপুরি মিমাংসিত সেটা এখন আনসারটেন করার প্রশ্নই ওঠে না। তাছাড়া সংবিধান সংশোধনের চিন্তা বর্তমানে পার্টি বা সরকারের নেই।

আওয়ামী লীগের অফিস প্রসঙ্গে তিনি বলেন, পার্টির অফিসগুলোকেও আমরা ঢেলে সাজাবো এবং আধুনিকভাবে কাজ করার উপযুক্ত করে তুলবো। দলীয় অফিসগুলোকে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আরো শৃঙ্খলায় নিয়ে আসবো। পাশাপাশি আমাদের ইলেকশন অফিসগুলোকে আধুনিক করবো।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের একটা বাড়ি ভাড়া নেবো আওয়ামী লীগের পক্ষ থেকে। আগামী নির্বাচনকে সামনে রেখে সে অফিসে নির্বাচনী কর্মকাণ্ড চালানো হবে।

এ বি আর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ