বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

চিকিৎসাধীন সাঁওতালদের হাতকড়া খুলে দিতে বলেছে আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

high_courtআওয়ার ইসলাম: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনজন সাঁওতালের হাতকড়া খুলে দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

সেই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়া পরিয়ে রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহা পরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, রংপুরের ডিআইজি, গাইবান্ধার পুলিশ সুপারসহ পাঁচজনকে দুই সপ্তাহের মধ‌্যে এর জবাব দিতে বলা হয়েছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকলকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে আহত তিনজন সাঁওতালকে কোমরে দড়ি বেঁধে ও হাতকড়া পরিয়ে হাসপাতালে চিকিৎসা দেবার খবর গণমাধ্যমে প্রকাশ হবার পর হাই কোর্টে এই রিট আবেদন করেন সুপ্রীম কোর্টের আইনজীবি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

৬ই নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল অধ্যুষিত গ্রামে ঐ সংঘর্ষে দুইজন নিহত এবং কয়েকজন গুলিবিদ্ধ হন।

সূত্র: বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ