বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ধর্ষক পালালো আদালত থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

badda-crimerআওয়ার ইসলাম: রাজধানীতে গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া রাফসান হোসেন রুবেল (২৬)  আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছে।

রোববার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার শাহেন শাহ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ১৬১ ধারায় জবানবন্দি দিতে বিকালে আসামিকে আদালতে তোলা হয়েছিল। এ সময় তদন্তকারী কর্মকর্তা সঙ্গে ছিলেন। তদন্ত কর্মকর্তা আসামিকে ম্যাজিস্ট্রেটের সামনে নিতে চাইলে ম্যাজিস্ট্রেট তাকে একটু পরে আনতে বলেন। ওই সময়টাতেই আসামি পালিয়ে যায়।

গত ২৬ অক্টোবর রাতে উত্তর বাড্ডার পার্লার থেকে বাসায় ফেরার পথে ওই তরুণীকে রুবেলসহ কয়েকজন জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে।

পরে ২৮ অক্টোবর রাতে বাড্ডা থানায় রুবেলসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন ওই তরুণী। এতে রুবেল, সালাহ উদ্দিনসহ অজ্ঞাত আরও দু'জনকে আসামি করা হয়।

পুলিশের দাবি, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, প্রতারণাসহ কমপক্ষে ২০টি অভিযোগ রয়েছে রুবেল হোসেনের বিরুদ্ধে। শুধু বাড্ডা থানাতেই তার বিরুদ্ধে মামলা আছে ৬টি ।

এ বি আর 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ