মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮


সাবেক সেনা কর্মকর্তা হত‌্যায় মূল সন্দেহভাজন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

169038_16আওয়ার ইসলাম: সাবেক সেনা কর্মকর্তা ওয়াজি আহমেদ চৌধুরীকে হত‌্যার ঘটনায় ‘মূল সন্দেহভাজন’ ব‌্যক্তিকে আটক করার কথা জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার আজিজ বিন জলিল বৃহস্পতিবার জানান, আগের রাতে পল্লবী থানা এলাকার রাস্তা থেকে আহাদ আলী নামের ৩৫ বছর বয়সী ওই ব‌্যক্তিকে আটক করা হয়।

আহাদকে ওই হত‌্যাকাণ্ডের ‘হোতা’ বললেও তার বিস্তারিত পরিচয় বা ঘটনায় তার সংশ্লিষ্টতার বিষয়টি তিনি বিস্তারিত কিছু বলেন নি।

তিনি বলেন, পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ‌্য সংবাদমাধ‌্যমকে জানানো হবে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ